আজ ঈদের দিন আজ সারা রাত নির্ঘুম চোখে কেটে গেল ফজরের নামাজ পড়ে খালাম্মার বাসা থেকে বেড়িয়ে নিজের বাসার দিকে রওয়ানা দিলাম শেওড়া পাড়া থেকে গাড়ীতে উঠলাম ধানমন্ডির উদ্দেশ্যে রাস্তা ফাঁকা লোক জন খুবই কম কিন্তু শ্যামলী থেকে দেখি লোকজন দৌড়াচ্ছে মনে মনে ভাবছি কি ব্যাপার দৌড়াচ্ছে কেন মানুষ যখন প্রধানমন্ত্রীর বাস ভবনের সামনে আসলাম দেখলাম বিশা্ল বড় লম্বা লাইন তখন বুঝতে পাড়লাম আসল ব্যাপার টা কি । একটা জিনিষ বুঝতে পারিনা আমাকে ভাবায় যে মানুষ গুলো কেন অন্যোর দানের প্রতিক্ষায় থাকে কেন বলতে পারে না পরিশ্রম করে খাব কারোকাছে হাত পাতবোনা পরিশ্রম করে খাওয়া যে কত তৃপ্তি সেটা কাউকে বোঝানো সম্ভব নয়। আজ কেউ আপনাকে 500/- টাকা দিল সেটা দিয়ে আপনি ভাল কিছু খেলেন কিন্তু কাল তো আপনিকে কেউ দান নাও করতে পারে অথচ উচিৎ যে আমাকে একটা কাজ দিন আমি পরিশ্রম করে খাব অন্যের কাছে হাত পাতবোনা তাহলে আমার মনে হয় বেশি স্বার্থক হতো । আর আমাদের দেশের যারা ধনী তাদের উচিৎ যে আমি তোমাদের মধ্যে যাদের কর্ম করে খেতে পারবে তাদের কর্মের ব্যবস্থা করেদেব তাহলে দেশের পরিস্থিতি পরিবর্তন হতো দেশ শান্তি ফিরে আসতো। আরো 99% শান্তি ফিরে আসবে যদি প্রতি বৎসর একজন মানুষ কতটাকা আয় করল কিভাবে আয় করল তার একটা হিসাব সে যত বড় ক্ষমতার অধিকা্রী হোকনা কেন হিসাব দেখাতে বা্ধ্য থাকবে। এমপি, মন্ত্রী, নেতা কেউই এই হিসাবের বাইরে নয় এই দেশে যে বাস করবে সেই হিসাব দিতে বাধ্য কি বলেন ? আজ একটা চিত্র দেখলাম সে হলো 20/25 বৎসরের এক যুবক একটি ভিক্ষুককে বেরিংয়ের গাড়ী করে ঠেলে নিয়ে র্ফামগেটে নামিয়ে রেখে গেল আবার তার যাবার সময় তাকে নিয়ে যাবে এই হলো আমাদের দেশের অবস্থা কি ধরনের ব্যবসা চলছে আমাদের এই সোনার দেশে কাজ করে খেতে ভালো লাগেনা এই ধরনে ব্যবসায়ীদের কি করা উচিৎ ? তাই দেশে শা্ন্তি চাইলে আমার এই ব্যবস্থাকে মেনে নিতে হবে যে সে ভিক্ষুক হোক আর প্রধান মন্ত্রী হোক তাকে হিসাব দিতে হবে যে সে কিভাবে কোটি টাকার মালিক হচ্ছে সৎ পথে কাজ করে না কি কোন ধরনে দুর্নিতি করে । প্রধানমন্ত্রী যেমন নিতে পারে সকল জনগনে হিসাব তেমনি নিরপেক্ষ সরকারের কাছে দিতে হবে প্রধানমন্ত্রী কে তাহার হিসাব সে কি কি কাজ করেছে কতটা ভালকাজ আর কতটা দুর্নিতি । দেশের জনগরেন টাকা কিভাবে ব্যবহার করছে কতটা উন্নতি সাধান করতে পেরেছে দেশের জনগন যাকে ক্ষমাতায় বসাবে।এর চেয়ে ভালো শাসন ব্যাবস্থা এই পথ ছাড়া আর কোন ভাবে পাওয়া সম্ভবনা কি মনে করেন আপনারা ?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment